ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল প্লাটফর্মে জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সোমবার (৪ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের অনুষদভবনের নিচ তলায় জুলাই উৎযাপন কমিটির উদ্যোগে এ ডকুমেন্টারিটি প্রদর্শিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নকিব মোহাম্মদ নজরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক এম ইয়াকুব আলী, কোষাধক্ষ্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জুলাই প্রথম বর্ষ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনের ডকুমেন্টারীতে প্রদর্শিত ছবিগুলো আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস। আমরা থাকবো না, কিন্তু এই ছবি আমাদের আত্মায় থেকে যাবে। আমাদের হৃদয়ের আর্কাইভের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এটা থাকবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারকে উৎপাটিত করার জন্য জুলাই-আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের দেশের ছাত্র জনতা কী বীরত্বপূর্ণ অবদান রেখেছে তা আজীবনকাল এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখতে পারবে। এটি আমাদের অস্তিত্ব, আমাদের আদর্শ, আমাদের প্রেরণা। জুলাই-আগস্ট বিপ্লব হলো আগামী দিনের চলার পথের পথনির্দেশিকা।