রাজশাহী থেকে ঢাকায় জুলাই সনদ ঘোষণা অনুষ্ঠানে অংশ নিতে সরকার জুলাইযোদ্ধাদের বিশেষ ট্রেন বরাদ্দ করেছে। তবে রাজশাহীর জুলাই যোদ্ধাদের সেই ট্রেন পছন্দ হয়নি।তাই তারা রাজশাহী রেলস্টেশনে বিশেষ ট্রেন ও ঢাকাগামী সিল্কসিটি ট্রেন আটকে দেয়। পরে কেউ কেউ রেললাইনে শুয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের যাত্রীরা পড়ে ভোগান্তিতে।
জুলাইযোদ্ধাদের বুঝিয়ে পরে বিশেষ ট্রেনে তুলে দেওয়া হয়। কয়েকজন সেই ট্রেনে যেতে না চাইলে পরে তাদের সিল্কসিটি ট্রেনে তুলে দেওয়া হয়। এরপর ৭.২০ টার পরিবর্তে প্রায় এক ঘন্টা বিলম্বে ৮.১৩টায় এবং সিল্কসিটি ৭.৪০টার পরিবর্তে ৮.২৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।