জুলাই,আগস্ট ২০২৪ গনঅভ্যুত্থানের শাহাদাৎ বরন কারী শহীদদের বর্ষপুর্তি উপলক্ষে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক ও রাজৈর থানা অফিসা ইনচার্জ মোহাম্মাদ মাসুদ খান স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা দের সাথে নিয়ে শহীদদের গ্রামের বাড়িতে গিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে শহীদ মনিরুজ্জামান মোল্লা, বাসুদেবপুর গ্রামে সুবাহান মুন্সি, পূর্ব দ্বারাদিয়া গ্রামে শহীদ শাওন মুফতি, এদের কবরে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করেন।
৫ আগস্ট গন অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ১০ টায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফুজুল হকের নেতৃত্বে রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খান সহ উপজেলা ও থানা কর্মকর্তা বৃন্দ স্থানীয় ব্যক্তিবর্গ সমন্বয়ে গঠিত একটি এই কর্মসুচি গ্রহন করেন। এ সময় সকল শহীদদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শহীদ মনিরুজ্জামান মোল্লা, শহীদ সোবাহান মুন্সী, শহীদ শাওন মুফতি ঢাকায় গন অভ্যুত্থানে মৃতু বরন করেন।