গাজীপুরে একজন সংবাদকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দৈনিক দেশের মুখ’ পরিবার।এক বিবৃতিতে ‘দৈনিক দেশের মুখ’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়,
"একজন সাহসী সাংবাদিককে যেভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার প্রতি চরম আঘাত। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে তা গোটা সমাজ ব্যবস্থার জন্য ভয়ানক হুমকি।"
বিবৃতিতে আরও বলা হয়,
"আমরা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে যারা এই ঘটনার পেছনে মদদদাতা, পরিকল্পনাকারী বা ইন্ধনদাতা হিসেবে জড়িত, তাদেরকেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।"
‘দৈনিক দেশের মুখ’ পরিবার নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
এমন মর্মান্তিক ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, রিপোর্টার এবং মিডিয়া সংশ্লিষ্ট সংগঠনগুলো।