শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইজারাবিহীন ও সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসময় ৮ জনকে আটক করা হয়।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর এলাকার রক্ষাকালী মন্দিরের সামনে গফুরে খাল থেকে অভিযানটি পরিচালনা করেন এসআই মোঃ ইউছুব আলী ও এএসআই স্বপন সরকার, অফিসার ইনচার্জ জনাব মনিবুর রহমানের দিক নির্দেশনায়, সঙ্গীয় ফোর্সের সহায়তায়।
পুলিশ জানায়, জব্দকৃত নৌকার আনুমানিক মূল্য ২ লাখ টাকা এবং নৌকার ভিতরে থাকা ৩০০ ঘনফুট বালুর মূল্য প্রায় ৯ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার টাকা।
আটককৃতরা হলেন—
১. মোঃ তফছির হোসেন (২৬), পিতা- গোলাপ নূর
২. মোঃ নেকবর আলী (২০), পিতা- মোঃ ইউছুব আলী
৩. মোঃ সম্রাট হোসেন (২১), পিতা- মোঃ জহুর আলী
৪. মোঃ মফিজ আলী (২৫), পিতা- আহাদ আলী
৫. মোঃ মুক্তার আলী (১৯), পিতা- মোঃ নুরুল হক
৬. মোঃ কাউছার আলী (২৩), পিতা- মোঃ শুক্কুর আলী
৭. মোঃ শহর আলী (২০), পিতা- মোঃ শুক্কুর আলী, সাং-রতনপুর
৮. মোঃ শাহানুর (২০), পিতা- আছিম উদ্দিন, সাং-কলাগাঁও, থানা-তাহিরপুর।
এসআই মোঃ ইউছুব আলী বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মধ্যনগর থানায় মামলা (নং-০৩/৫৫, তাং-১১/০৮/২০২৫) দায়ের করেছেন। মামলার তদন্তভার এসআই বিকাশ সরকারের উপর অর্পণ করা হয়েছে। পরবর্তীতে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।