মো: জহুরুল ইসলাম জহির -স্টাফ রিপোর্টার
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: জিল্লুর রহমান
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশি সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারণ করেই পুর্ণতা লাভ করে পবিত্র ঈদের খুশি।
পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।“ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ওদেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা
ঈদের এই শুভক্ষণে জিল্লুর রহমান সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন