শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সেলিম চৌধুরী, ষ্টাফ রিপোর্টার
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ শিমুলবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ধাপ শিমুলবাগ মসজিদের পাশের ধৃত আসামির পূর্ব দুয়ারী টিনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনা ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলামের পিতা মৃত মহির উদ্দিন। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ শিমুলবাগ এলাকার বাসিন্দা।এ সময় তার হেফাজত থেকে মোট ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০.৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৮, তারিখ ৯ জুন ২০২৬। গ্রেফতার আসামিকে থানা হাজতে রাখা হয়েছে এবং যথাসময়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন