ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধনলোকে লোকারণ্য হওয়া লালদীঘি ময়দানে পরিচ্ছন্নতা কার্যক্রম মহানগর জামায়াতেরগোপন অভিযানে সালথায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি বাবু মোল্যানিরাপদ ফসল উৎপাদনে জোর: মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগরংপুরে পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে হামলা ও মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীর পরিবারআর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে চট্টগ্রামে যুবকের মৃত্যুস্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানালেন ঢাকা জেলার পুলিশ সুপারসুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরাসুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
admin
১৮ অক্টোবর ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে

ইসরায়েল গাজায় এক বছরেরও বেশি সময় ধরে সিনওয়ারকে খুঁজছিল। হামাসের নেতা, যিনি ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা করার পরপরই গাজায় লুকিয়ে যান।

৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার বেশিরভাগ সময় গাজা উপত্যকার নিচে সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে ছিলেন।

বলা হচ্ছিল সেখানে তার সুরক্ষার জন্য কয়েকজন দেহরক্ষী এবং ইসরায়েল থেকে আটককৃত কিছু জিম্মি ছিল যাদেরকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করা যায়।

কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে যখন তিনি দক্ষিণ গাজায় ইসরায়েলি টহলদারদের একটি দলের মুখোমুখি হন তখন তার সাথে খুবই কম সংখ্যক দেহরক্ষী ছিল। কোনও বন্দিও সেখানে পাওয়া যায়নি।

রুটিন টহল
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের ৮২৮তম বিসলামাক ব্রিগেডের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল-সুলতান এলাকায় টহল দিচ্ছিল।

তারা তিনজন সশস্ত্র ব্যক্তি চিহ্নিত করে এবং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের সবাই নিহত হয়। সেই সময় সংঘর্ষটি বিশেষ কিছু মনে হয়নি এবং সৈন্যরা বৃহস্পতিবার সকালের আগ পর্যন্ত ঘটনাস্থলে ফিরেও যায়নি।

বৃহস্পতিবার যখন মরদেহ পরীক্ষা করা হচ্ছিল তখন একজনের সাথে হামাসের নেতার অদ্ভুত ধরনের মিল লক্ষ্য করা যায়।

তবে আত্মঘাতী কোনও ফাঁদ থাকার ঝুঁকি বিবেচনায় দেহটি সেখানে রেখেই দেওয়া হয়েছিল। এর পরিবর্তে একটি আঙুলের অংশ কেটে নিয়ে পরীক্ষা করার জন্য ইসরায়েলে পাঠানো হয়।

পরবর্তীতে তার দেহ বের করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তার বাহিনী “জানতো না তিনি সেখানে ছিলেন, কিন্তু আমরা কাজ চালিয়ে গেছি।”

তিনি বলেন, তার সৈন্যরা তিনজন পুরুষকে বাড়ি বাড়ি ছুটতে দেখেছিল এবং তারা নাগালের বাইরে চলে যাওয়ার আগেই তাদের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে।

যিনি পরে সিনওয়ার হিসেবে চিহ্নিত হয়েছেন, “তিনি একাই একটি ভবনে দৌড়ে গিয়েছিলেন” এবং তাকে সেখানে ড্রোনের মাধ্যমে চিহ্নিত করে হত্যা করা হয়।

সিনওয়ার যেসব জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল বলে ধারণা করা হয় তাদের কেউই সেখানে উপস্থিত ছিল না। তার সাথে এতটা ছোট একটা দলের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে হয় তিনি সবার দৃষ্টির অগোচরে চলাফেরার চেষ্টা করছিলেন, অথবা যারা তার সুরক্ষার জন্য ছিল তাদের বেশিরভাগ মানুষকে তিনি হারিয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, “সিনওয়ার মারা গেছে যখন তিনি হেরে গেছেন, পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি একজন কমান্ডার হিসেবে মারা যাননি, বরং শুধু নিজের চিন্তা করা একজন মানুষ হিসেবে মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের সব শত্রুর জন্য একটি পরিষ্কার বার্তা।”

বৃহস্পতিবার সন্ধ্যায় সিনওয়ার হত্যার শেষ মুহূর্তগুলো ইসরায়েলের প্রকাশ করা ড্রোনের ফুটেজে দেখা গেছে।

ড্রোনটি একটি বিধ্বস্ত ভবনের দ্বিতীয় তলার খোলা জানালা দিয়ে উড়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে কিছুদূর গিয়ে থেমে যায়। সেখানে মাথা ও মুখমণ্ডল ঢাকা একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা একটি সোফায় বসে থাকতে দেখা যায়। সোফাগুলোও ধুলায় ধূসর বর্ণ ধারণ করেছিল। ড্রোনের কারণেও কিছুটা ধুলা উড়ছিল।

মুখমণ্ডল ঢাকা যে ব্যক্তিকে সিনওয়ার হিসেবে উল্লেখ করা হচ্ছে তাকে দেখে আহত মনে হচ্ছিল। তার হাতে লাঠির মতো একটা কিছু দেখা যায় যেটা তিনি ড্রোনের দিকে ছুড়ে মারেন। এরপর ভিডিওটি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

লোকে লোকারণ্য হওয়া লালদীঘি ময়দানে পরিচ্ছন্নতা কার্যক্রম মহানগর জামায়াতের

গোপন অভিযানে সালথায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি বাবু মোল্যা

নিরাপদ ফসল উৎপাদনে জোর: মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগ

রংপুরে পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে হামলা ও মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীর পরিবার

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে চট্টগ্রামে যুবকের মৃত্যু

স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানালেন ঢাকা জেলার পুলিশ সুপার

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা

সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

১১

আশুলিয়ায় পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

“জনরায় মানে না যে সরকার, সে সরকার জনগণের সরকার হতে পারে না” –ডা. শফিকুর রহমান

১৩

সাভারে বিশেষ অভিযানে ৬ জন জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার

১৪

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১৫

হরিরামপুরে পলিশেড হাউসে চারা উৎপাদনের নতুন সম্ভাবনা

১৬

রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

১৭

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের এমপির সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়

১৮

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন পেশাদার মাদক কারবারি আটক

১৯

হরিরামপুরে ভয়-ভীতি দেখিয়ে চলছে জমি দখলের পায়তারা

২০