নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন
বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা
সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে জমির বন্টন ও পাওনা টাকা ফেরত চাওয়ায় হাজী আবুল বাশার (৭০) নামে এক বৃদ্ধের ওপর হামলার অভিযোগ উঠেছে তার ছোট ভাই মজনু মিয়ার বিরুদ্ধে।ঘটনার সময় বড় ভাই আবুল বাশারের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন উপস্থিত হয় এবং মারধর করে। এরপর ইটপাটকেল ছুঁড়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন আবুল বাশার।
অভিযোগ সুত্র জানা যায়, রবিবার (২২ এপ্রিল) দুপুরে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।ভুক্তভোগীর ছেলে আলা-আমিন হোসেন জানান, জমি বন্টন নিয়ে আমাদের মামলা মোকাদ্দমা ছিলো। সামাজিকভাবে একটা মিমাংসা হয় তাতে আমরা চার লক্ষ টাকা দেই। কথা ছিলো মামলা তুলে নিবে। কিন্তু আমার চাচা মামলা তুলে নেয় নাই, জমিও বুঝিয়ে দেয় না আবার টাকাও ফেরত দেয় না। ঘটনার দিন আব্বা টাকা চাইলে কিছু সময় পরে এসে আমাদের বাড়িতে চাচা, চাচী ও চাচীর ভাইয়েরা লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে। জানালা ভাঙ্গে দরজা ভাঙ্গে আব্বার শরীরে আঘাত দেয়। এবং আমাদের মেরে গুম করে ফেলার হুমকি দেয়।
এবিষয়ে ধামরাই থানার এস আই মোজাম্মেল হক ভুঁইয়া জানান, দুই ভাইয়ের মধ্যে জমি বন্টন ভোগদখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন