আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন পেশাদার মাদক কারবারি আটক - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন পেশাদার মাদক কারবারি আটক

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন পেশাদার মাদক কারবারি আটক

মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার

​ঢাকার আশুলিয়ায় পৃথক চারটিস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

​এর আগে শুক্রবার (১২ জুন) বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর এবং গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত সহিদুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মো. মেজবাহ আলীর ছেলে মো. তামিম (২১), জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মো. এমদাদুল হকের ছেলে মো. আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানার পাটিয়া ডাংগি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. ইসরাফিল হাওলাদার (৪৫) ও একই এলাকার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২)।

​পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানায় কর্মরত এসআই বিএম মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্সসহ পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে আটক করা হয়।

​একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই মো. জুয়েল রানা তার সঙ্গীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ীর পেছনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে আটক করা হয়। ​

অপরদিকে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গাজীরচট হাইস্কুল রোড এলাকায় দারদা গামেন্টসের গলির মাথায় অভিযান পরিচালনা করেন। এসময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদুল ইসলাম হৃদয়কে আটক করা হয়।

এছাড়াও শনিবার ভোররাতে এসআই মো. দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ হোসাইনকে আটক করা হয়।

এ ব্যাপারে ​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আশুলিয়া থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০