জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা
পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি
রবি বার (১৫জুন ২০২৬)সকাল ১০.৩০ টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি সহকারী পরিচালক কার্যালয়ের উদ্যোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণটি মহালছড়ি উপজেলার নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে পিডিবিএফ-এর আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি, সংগঠন পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি, দল পরিচালনা কৌশল, নারী অধিকার, সামাজিক মূল্যবোধ, স্বাস্থ্য ও স্যানিটেশন, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক,উপ-পরিচালক, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, রাংগামাটি অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি,মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন লোকনাথ সাহা,সহকারী পরিচালক, মহালছড়ি উপজেলা।
অতিথিরা বলেন, “নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ, পিডিবিএফ-এর কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
মন্তব্য করুন