শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃ আমজাদ মীর ,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।১৮ ই জুন বুধবার দুপুর ১২.৩০ ঘটিকায় উপজেলার ঝিটকা নতুন পাড়া নামক স্থানে হরিরামপুর থানার সার্বিক সহযোগিতায় এবং উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলেন ১/ টুটুল হোসেন(২৭) উপজেলার ঝিটকা দফাদার পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
২/ রিপন হাওলাদার (২৮) পার্শ্ববর্তী জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের ইউনুস আলীর ছেলে।
৩/ আজিমুল ইসলাম( ২৬) পার্শ্ববর্তী জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা একই গ্রামের আশরাফ আলী’র ছেলে।
৪/ আমিনুর শেখ(২২) উপজেলার ঝিটকা ঝিটকা নতুন পাড়া গ্রামের জয়নুদ্দিন এর ছেলে।
উল্লেখ্য, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার অপরাধে অভিযুক্ত আসামী টুটুল হোসেনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানা এবং রিপন হাওলাদারকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা। আজিমুল ইসলামকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা জরিমানা এবং আমিনুর শেখ কে একমাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা জরিমানা করানো হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান,মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।তিনি আরো বলেন,আমাদের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন