শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
অদ্য ৩০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়।সকাল ০৮:০০ ঘটিকায় মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার জনাব মোনোয়ার হোসেন (শিক্ষানবিশ), ঢাকা জেলা।প্যারেড চলাকালে পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে জিএস (Good Service) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অতঃপর পুলিশ সুপার মহোদয় প্যারেড গ্রাউন্ডে রাখা সকল যানবাহন পরিদর্শন করেন।
মাস্টার প্যারেড শেষে সকাল ০৯:০০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের “ফায়ারিং বার্ড”-এ কিট প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা। এ সময় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন