শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সেলিম চৌধুরী ষ্টাফ রিপোর্টার
রংপুর নগরীর হাজির হাট মেট্রো থানার উত্তম বাওয়াই পাড়া গ্ৰামের মৃত শহর উদ্দিনের ছেলে মোঃ ছহিরুদ্দিন।তিনি গনমাধ্যম কর্মীদের বলেন যে আমি মো ছহিরুদ্দিন, আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিবাদী (১) মোঃ গোলাম সরোয়ার (৭০),(২) পার্থ (৫০)। উভয়ের পিতা -মৃত আব্দুল হামিদ,সাং রবার্টশনগন্জ, আলম নগর,রংপুর।
ছহিরুদ্দিন আরো বলেন যে, বিবাদী গনের সহিত আমার দীর্ঘ দিন ধরিয়া জমি জমার বিষয় নিয়ে ঝামেলা চলছিলো।আমার নিজ নামিয় জমি, যাহার মৌজাঃউত্তম,জে এল নং-৫২, খতিয়ান নং -১২৫৩, দাগ নং -৪২১৯, জমির পরিমাণ -৪৭ শতাংশ। এই জমি বিক্রি করতে চাইলে গত ১৫ বছর আগে বিবাদী গন আমার জমি ক্রয় করার জন্য বায়না বাবদ ২০,০০০/বিশ হাজার টাকা প্রদান করেন, এবং বলেন যে বাকি টাকা পরিশোধ করে দলিল করে নিব।
কিন্তু বিবাদী গনের কাছে জমির বাকি টাকা দিয়ে দলিল করে নিতে বললে বিবাদী গন কোনো রকম আপোষ না করে কালক্ষেপন করতে থাকেন। বিবাদী গন প্রভাবশালী হওয়ায় আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভিতি ও হুমকি -ধামকি প্রদান করে দীর্ঘ ১৫ বছর ধরে জমি ভোগ-দখল করে আসছেন।
এরই জের ধরে গত ১০-০৬-২০২৬ ইং তারিখ আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় আমি আমার পরিবারের লোকজন নিয়ে আমার জমিটি আমার দখলে নিয়ে নেই, এবং আমার ভয় বিবাদী গন যে কোন মুহুর্তে একটি বড় ধরনের অঘটন ঘটাইতে পারে।
তাই আমি এই বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করিলে ওনারা বিষয়টি স্থানীয় ভাবে আপোষ – মিমাংসার চেষ্টা করিলে তাহারা ব্যার্থ হইয়া ফিরে আসেন, এবং আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
এই বিষয়টি আমি আমার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে হাজির হাট মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করি।
সবশেষে আমি সাংবাদিক ভাই দের কলমের লিখনীর মাধ্যমে প্রসাশনের সু-দৃষ্টি কামনা করছি।
মন্তব্য করুন