শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি প্রতিনিধি
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে মহালছড়ি সেনা জোন।
এরই অংশ হিসেবে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যা কবলিত ও পানিবন্দি মানুষের জন্য পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প এবং বিতরণ করা হচ্ছে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে এই সেবা প্রদান করছে।
দোরগোড়ায় চিকিৎসাসেবা
মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন ডাঃ বোরহান উদ্দিন জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি-এর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন:”যেসব এলাকার মানুষ বন্যার কারণে ঘর থেকে বের হতে পারছেন না এবং চিকিৎসা নিতে পারছেন না,আমরা সরাসরি তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের কৃতজ্ঞতা
সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, চারদিকে পানি বন্দি থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এমন সংকটময় মুহূর্তে দুর্গম এলাকায় এসে চিকিৎসা সেবা দেওয়ায় শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তারা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন