পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ মোঃ রাফিউল ইসলাম রুবেল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য সহ এলাকার জনসাধারণ। ​গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান উক্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাঃ রশিদা বেগম। তবে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক স্বেচ্ছাচারিতা, আর্থিক কেলেঙ্কারি এবং সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর এই অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ​প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নানা কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, দুস্থ ও নিম্নবিত্তদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এবং টিসিবির কার্ড বিতরণে ব্যাপক আর্থিক লেনদেন করা হয়েছে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও ভুক্তভোগীদের কার্ড না দিয়ে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ​উন্নয়ন প্রকল্প নিয়ে ইউপি মেম্বার মোঃ নূর নবী এবং মিজানুর রহমানসহ একাধিক স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, দীর্ঘদিনের জনদাবি থাকা সত্ত্বেও ইউনিয়নের উন্নয়নমূলক কাজে হরিলুট চলছে। তাঁদের অভিযোগ, বারকান্দি ব্রিজ থেকে ধাপের হাট ব্রিজ পর্যন্ত হারাবতি নদীটি সংস্কারের জন্য বড় অংকের সরকারি বরাদ্দ এলেও বাস্তবে নদীতে কোনো কাজ না করেই সম্পূর্ণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকা বাসি তাঁদের জীবনে এই নদী কোনোদিন সংস্কার হতে দেখেননি বলেও উল্লেখ করেন। ​অনুরূপ দুর্নীতির চিত্র দেখা গেছে সরাইল গ্রামের একটি ড্রেন পাকাকরণ প্রকল্পেও। জানা গেছে, সরাইল গ্রামে বুলু তালুকদারের বাড়ি হতে মালেকের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ সহ ৮টি ওয়ার্ডের গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ পায়, ১০ লক্ষ টাকার কাজেই অনিয়ম হয়েছে বলে এলাকাবাসী মনে করেন, প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের নেতৃত্বে এই কাজ শুরু হলে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর চোখে ধরা পড়ে। এ নিয়ে এলাকাবাসী তীব্র প্রতিবাদ ও অভিযোগ জানালে চাপের মুখে কাজ অসমাপ্ত রেখেই সিমেন্টসহ অন্যান্য সামগ্রী ফেরত নিয়ে চলে যায় সংশ্লিষ্টরা। ​এছাড়া ইউনিয়নের কেওতা গ্রামের ঈদগাহ মাঠ সংস্কারেও একই ধরণের ফাঁকিবাজির অভিযোগ উঠেছে। সেখানকার ঈদগাহ মাঠ সংস্কারের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলেও প্যানেল চেয়ারম্যানের তত্ত্বাবধানে মাত্র ২১হাজার টাকার নামমাত্র কাজ করে প্রকল্প সমাপ্ত ঘোষণার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও গ্রামবাসীরা এই জালিয়াতি ধরে ফেলেন এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। স্থানীয় মেম্বারদের দাবি, রশিদা বেগম ইউনিয়ন পরিষদের অন্য কারও কথা না শুনে নিজের একক সিদ্ধান্তে এবং ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম চালাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত রশিদা মেম্বার বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির মধ্যে আজও টিকে আছে, তিনি মোহাম্মদপুর ইউনিয়নের দুর্নীতির মহারানী, এর খুঁটির জোর কোথায়। এলাকাবাসী প্রশাসনের প্রতি এই অনিয়ম দুর্নীতির সুস্থ তদন্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান, এ বিষয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম সাংবাদিকদের বলেন আমার কাজে কোন অনিয়ম হয়নি, আমি সঠিক কাজই করেছি, কিছু লোকজন হিংসা করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে পাঁচবিবি উপজেলার জনবান্ধব, সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন সাংবাদিকদের ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি।
১৮ জুলাই ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

জয়পুরহাট জেলা প্রতিনিধি  মোঃ রাফিউল ইসলাম রুবেল

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য সহ এলাকার জনসাধারণ।
​গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান উক্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাঃ রশিদা বেগম।
তবে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক স্বেচ্ছাচারিতা, আর্থিক কেলেঙ্কারি এবং সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর এই অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
​প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নানা কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, দুস্থ ও নিম্নবিত্তদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এবং টিসিবির কার্ড বিতরণে ব্যাপক আর্থিক লেনদেন করা হয়েছে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও ভুক্তভোগীদের কার্ড না দিয়ে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

​উন্নয়ন প্রকল্প নিয়ে ইউপি মেম্বার মোঃ নূর নবী এবং মিজানুর রহমানসহ একাধিক স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, দীর্ঘদিনের জনদাবি থাকা সত্ত্বেও ইউনিয়নের উন্নয়নমূলক কাজে হরিলুট চলছে। তাঁদের অভিযোগ, বারকান্দি ব্রিজ থেকে ধাপের হাট ব্রিজ পর্যন্ত হারাবতি নদীটি সংস্কারের জন্য বড় অংকের সরকারি বরাদ্দ এলেও বাস্তবে নদীতে কোনো কাজ না করেই সম্পূর্ণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকা বাসি তাঁদের জীবনে এই নদী কোনোদিন সংস্কার হতে দেখেননি বলেও উল্লেখ করেন।

​অনুরূপ দুর্নীতির চিত্র দেখা গেছে সরাইল গ্রামের একটি ড্রেন পাকাকরণ প্রকল্পেও। জানা গেছে, সরাইল গ্রামে বুলু তালুকদারের বাড়ি হতে মালেকের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ সহ ৮টি ওয়ার্ডের গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য
১০ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ পায়, ১০ লক্ষ টাকার কাজেই অনিয়ম হয়েছে বলে এলাকাবাসী মনে করেন, প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের নেতৃত্বে এই কাজ শুরু হলে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর চোখে ধরা পড়ে। এ নিয়ে এলাকাবাসী তীব্র প্রতিবাদ ও অভিযোগ জানালে চাপের মুখে কাজ অসমাপ্ত রেখেই সিমেন্টসহ অন্যান্য সামগ্রী ফেরত নিয়ে চলে যায় সংশ্লিষ্টরা।

​এছাড়া ইউনিয়নের কেওতা গ্রামের ঈদগাহ মাঠ সংস্কারেও একই ধরণের ফাঁকিবাজির অভিযোগ উঠেছে। সেখানকার ঈদগাহ মাঠ সংস্কারের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলেও প্যানেল চেয়ারম্যানের তত্ত্বাবধানে মাত্র ২১হাজার টাকার নামমাত্র কাজ করে প্রকল্প সমাপ্ত ঘোষণার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও গ্রামবাসীরা এই জালিয়াতি ধরে ফেলেন এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। স্থানীয় মেম্বারদের দাবি, রশিদা বেগম ইউনিয়ন পরিষদের অন্য কারও কথা না শুনে নিজের একক সিদ্ধান্তে এবং ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম চালাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত রশিদা মেম্বার বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির মধ্যে আজও টিকে আছে, তিনি মোহাম্মদপুর ইউনিয়নের দুর্নীতির মহারানী,
এর খুঁটির জোর কোথায়।
এলাকাবাসী প্রশাসনের প্রতি এই অনিয়ম দুর্নীতির সুস্থ তদন্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান,
এ বিষয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম সাংবাদিকদের বলেন আমার কাজে কোন অনিয়ম হয়নি, আমি সঠিক কাজই করেছি,
কিছু লোকজন হিংসা করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলার জনবান্ধব, সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন সাংবাদিকদের ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০