শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ,রংপুর।
রংপুর জেলার পীরগঞ্জ থানার ২০০৭ ইং সালের বহুল আলোচিত ৬ বছর বয়সী শিশু তাজমিনা আক্তার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বাবা, মোঃ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত, মোঃ আবু তাহের (পিতাঃআশকর আলী)রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। তিনি পীরগঞ্জ থানার মামলা নং-২০, (জিআর ৬১৮/০৭) তারিখ, ১৪/১২/ ২০০৭ ইং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায়, এসআই মোঃ ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ১৩ ডিসেম্বর ২০০৭ইং সালে কাফ্রিখাল থেকে শ্যামপুর যাওয়ার পথে একটি আখক্ষেত থেকে শিশু তাজমিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। নিহত তাজমিনা আক্তারের বয়স ছিল ৬ বছর। মামলার বাদী ছিলেন তার মা সালেহা বেগম।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক থাকা আসামিকে গ্রেফতার করায় মামলার বিচার কার্যকর হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।
মন্তব্য করুন