শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃ আমজাদ মীর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধ জেরে অতর্কিত হামলায় ২ জন গুরতর জখম এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত মনি মালা (৯৫) উপজেলার হারুকান্দি ইউনিয়নের ব্রাহ্মণকান্দ(ইন্দপাড়া) এলাকার পুন্ন চন্দ্র মন্ডল এর কন্যা।
আরেকজন, দূর্যয় সরকার (২১) এর একই উপজেলার হারুকান্দির ভেলাবাদ গ্রামের কানাই লাল সরকার এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ শে জুলাই রবিবার সকালে জমিসংক্রান্ত বিরোধ জেরে উপজেলার হারুকান্দির ব্রাহ্মণকান্দা(ইন্দপাড়া)এলাকায় তুচ্ছতাচ্ছিল্য বিষয় (কথাকাটা) নিয়ে দুই পক্ষের মধ্য দ্বন্দ্ব তৈরি হয় এবং মারামারির ঘটনা ঘটেছে।
এঘটনায় আহত ২ জন বর্তমানে চিকিৎসার জন্য হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।
আহত ভুক্তভোগী মনি মালা বলেন, সদর উপজেলার বাঘিয়া এলাকার বাদশা মোল্লা ও তার ছেলে ইমন মোল্লা এবং একই উপজেলার বেতিলার গোবিন্দপুর এলাকার কামাল হোসেন সহ স্থানীয় ব্রাহ্মণকান্দ ( ইন্দপাড়া) এলাকার মোঃ টিউন শিকদার আমাদের পরিবারের ওপর অতর্কিত হামলায় চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করা সহ আমি ও আমার নাতিকে গুরতর জখম করে এবং আমাদের প্রাণনাশের হুকমি ধামকি দেন।
আহত দূর্যয় সরকার বলেন,আমার ওপর বাদশা মোল্লা ও তার ছেলে ইমন মোল্লা এবং কামালের নেতৃত্বে পিছন থেকে এসে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করেন এবং আমার নানির নাক ও মাথা ফাটিয়ে গুজরত জখম করেন।
আমি ওপর মহলের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী মিন্টু সরকার আরো বলেন,জমিসংক্রান্ত বিবাদ জেরে আমার পরিবারের ওপর স্থানীয় ও বহিরাগত লোকজন মিলে অতর্কিত হামলা চালিয়ে আমার মা ও ভাগ্নিনাকে গুজরত জখম করেন।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বিবাদীগনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোন পাত্তা পাওয়া যায়নি।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন মুঠোফোন জানান,জমিসংক্রান্ত বিরোধ জেরে মারপিটের অভিযোগের বিষয়টি আমি অবগত আছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে
মন্তব্য করুন