মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ দিল রেড ক্রিসেন্ট
হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক
এশিয়ান গেমসেও বাংলাদেশের নারীদের প্রতিপক্ষ ভারত
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন
প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক
ইরান বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে: ট্রাম্প
সহস্রাধিক গাড়ি নিয়ে রাত পোহালেই রংপুর অভিমুখী লং মার্চ
ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড়
আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা: তিন প্রবাসী নতুন মুখ, বাদ পড়লেন যারা
নারী কোচের স্থান-সংখ্যা অস্পষ্ট আইনে, বাস্তবায়ন নিয়ে সংশয়
মোঃ কাউছারুল ইসলাম , মহালছড়ি প্রতিনিধি…
খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর২০২৬) সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলি দেওয়ান ও তাসলিমা সিরাজ সীমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সব-সময় প্রান্তিক পর্যায়ে এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।
অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৫০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৭ দশমিক ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজকের এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়রা জানান, বন্যা ও পাহাড়ি ঢলের পর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন