নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির
ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’
আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?
অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লু
অবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ
বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন
বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির
এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬
ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁন
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
স্টাপ রিপোর্টার:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে আজ ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন, রাশেদ খাঁন।
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নির্ভর করবে। দুপুরে বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই হবে।’
এ সময় বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, তাঁর মতে, আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়ে শহীদ আবু সাঈদের বাবা-মায়ের কাছে জামায়াতের আমিরের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।এছাড়াও তিনি সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন।
দুপুরে পীরগঞ্জ মহিলা কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় তিনি অংশ গ্রহন করেন।ছবিঃ আবু সাঈদের কবর জিয়ারত অবস্থায়,রাশেদ খান, সাইফুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন