পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ
বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড
সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী
রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি
ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক
মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর…
রংপুর জেলার পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়দরগাহ ইউনিয়নের গুজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোঃ নুরুল ইসলাম (৭০) একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম সোমবার (২১ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটির মা স্থানীয় বাজারে কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি ইউক্যালিপটাস বাগানের কাছে নুরুল ইসলামকে দেখতে পান তিনি। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা একটি কক্ষের দরজা বন্ধ অবস্থায় শিশুটিকে কান্নারত দেখতে পান।
এজাহারে শিশুটির মায়ের অভিযোগ, তখন শিশুটি জানায়, নুরুল ইসলাম তাকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এজাহারে আরও বলা হয়েছে, পরে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে আটক করেন এবং তার গলায় জুতার মালা পরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
থানায় উপস্থিত লোকজনের সামনে নুরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পীরগঞ্জ থানায় সোমবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা হয়েছে। মামলার নম্বর ৩৩।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ছবিঃ ধর্ষণের অভিযোগে গেপ্তার, মোঃ নুরুল ইসলাম।
মন্তব্য করুন