রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কারআয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াকবিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশপাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদারমাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানেররূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দলরায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দরূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতারযেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা
admin
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার
রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতি হওয়া মালামাল বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর)উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী এলাকার মো: তামজিদ মিয়া (২২), মো: শাহিন মিয়া (৩১), মো:শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো: শরিফ মিয়া (৩৫)।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার
২৪সেপ্টেম্বর ভোরে মুখোশ পরিহিত ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী কলি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়।

একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে আবুলের বাড়িতে ডাকাত পগেছে বলে ঘোষণা করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ২০ ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লাখ ৫০হাজার টাকাসহ ৫০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ডাকাতরা নরসিংদীর দিকে পালিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে উৎসুক জনতা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়ি থেকে লুটে নেওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার তাদের কাছ থেকে উদ্ধার করে। পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামাল জব্দ করে। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেফতার করে।

এব্যাপারে ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচ জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বিকেলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, ঘটনাস্থল পুুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদলের অন্য সদ্যসদের গ্রেফতারে পুুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

২

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

৩

পাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।

৪

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

৫

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

৬

রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল

৭

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

৮

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

৯

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

১০

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

১১

জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

১২

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোক

১৩

হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা

১৪

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭

১৬

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৮

মোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!

১৯

কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট

২০