হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রীরাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিটবাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীনবিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলোহরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপনঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলেহরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধনছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনারাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিলমনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ
মানিকগঞ্জ প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন

হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন
হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকগঞ্জের হরিরামপুরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত) পৃথক তিনটি সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্প তিনটির আওতায় আরুয়া ইউনিয়নের বাল্লা বাজার থেকে কাঞ্চনপুর ইউনিয়ন সড়ক, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদপুরের হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এবং গোপীনাথপুর উত্তরপাড়া-বাহাদুরপুর সড়কের উন্নয়ন করা হবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ প্রকল্পের (MDIRIDP) আওতায় বাল্লা বাজার-কাঞ্চনপুর ইউনিয়ন সড়কের ১ হাজার ৬১ মিটার অংশ উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৪৩১ টাকা। চুক্তিমূল্য ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২০৯ টাকা। মেসার্স দোয়েল হেলথ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কাজটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির কাজ ২০২৬ সালের ১৯ জুলাই শুরু হয়ে ২০২৭ সালের ১৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদপুরের হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭৬০ মিটার সড়ক উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৬১ লাখ ১৩ হাজার ২৪৬ টাকা। চুক্তিমূল্য ১ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৫৮৩ টাকা। রেনেসা কনস্ট্রাকশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী ২০২৭ সালের ১৯ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, গোপীনাথপুর উত্তরপাড়া-বাহাদুরপুর সড়কের ৯০০ মিটার অংশ উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২৫ টাকা। চুক্তিমূল্য ১ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৭৫৮ টাকা। এ কাজও বাস্তবায়ন করছে রেনেসা কনস্ট্রাকশন। প্রকল্পটির কাজ ২০২৬ সালের ২০ জুলাই শুরু হয়ে ২০২৭ সালের ১৯ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়ক তিনটির উন্নয়ন সম্পন্ন হলে দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য দ্রুত পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

১

রাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

২

বাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীন

৩

বিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো

৪

হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন

৫

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলে

৬

হরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধন

৭

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৮

রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল

৯

মনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ

১০

আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

১১

ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি

১২

বড় ধাক্কা ব্রাজিলের ভারত নয়, বার্সেলোনায় ফিরে যাচ্ছেন রাফিনহা

১৩

নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে আহত আরেক শিশুর মৃত্যু

১৪

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে আনল শিয়াল

১৫

হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক

১৬

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের

১৭

নির্বাচনের আগে ফের হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, মতলব কী?

১৮

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৯

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

২০