‘মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত’ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনেজাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীনবাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণাসাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিতঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভরূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত’

‘মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত’
‘মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত’

আর মাত্র ২ দিন। এরপরই শেষ। আর্জেন্টিনার হয়ে শেষ বারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচের টিকিট ছাড়ার পরেই চোখের পলকে শেষ হয়ে গেছে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, এটা হওয়ারই ছিল।

বিদায়ী ম্যাচের আবহ নিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটা মনুমেন্তাল থাকত, সবগুলোই ভরে যেত। সারা দেশ থেকে আমাকে বার্তা পাঠিয়েছে। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করা বাকি। নস্টালজিয়াটা থেকে যাবে, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, যখন সে থাকে না। এবার সে আর থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমি সবার উত্তেজনা বুঝতে পারছি। তার রোমাঞ্চটাও। মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য ভোলার নয়। তার এই দিনের অংশ হতে পারছি বলে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন বাকি আছে। অল্প যে সময়টুকু আছে, সেটা উপভোগ করব।

মেসির প্রভাব নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘তার লেগ্যাসি হলো সব সময় দলের হয়ে থাকার ইচ্ছা। সে সবার আগে আসত, সবার পরে যেত। নিজের যত্ন নেওয়া, প্রতিটি ম্যাচের জন্য তৈরি হওয়ার ধরন। এগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সতীর্থরা দেখে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। সে অতুলনীয় কিছু রেখে যাচ্ছে।’

স্কালোনি বলেন, ‘খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি অনন্য। মাঠে নেমে সে যা ছড়িয়ে দেয়, তা আমি আর কারও মধ্যে দেখিনি। আমরা সেটাই হারাব। আর্জেন্টিনা জাতীয় দল থাকবেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

১

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন

২

বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

৩

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৪

ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৫

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

৬

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

১০

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

১১

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

১৩

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

১৪

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১৫

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১৬

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১৭

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৮

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৯

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

২০