আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে বড় সুখবর মিলল বাংলাদেশের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটকবিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমিরকিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশযুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেনদেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে বড় সুখবর মিলল বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে বড় সুখবর মিলল বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে বড় সুখবর মিলল বাংলাদেশের

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে সুখবর পেল টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে টেস্ট দলের ক্রিকেটাররা এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, খেলছেন প্রস্তুতি ম্যাচ। তবে শান্ত নেই সেখানে। শিগগিরই অবশ্য দলে যোগ দিচ্ছেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটালেও এশিয়ান গেমসে খেলতে পারেননি শান্ত। দেশে ফিরে আসেন দলকে জাপানে রেখেই। এরপর তাকে রেখেই টেস্ট দল উড়াল দেয় আরব আমিরাতে। যেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচও খেলছে।

সংশয় ছিল, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শান্তর খেলা হবে তো? অবশেষে টেস্ট অধিনায়ককে নিয়ে মিলেছে সুখবর। আফগানদের বিপক্ষে তিনিই থাকছেন দলের নেতৃত্বে। আজ সোমবারই উড়াল দিচ্ছেন দলের উদ্দেশে আরব আমিরাতে।

বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন।

শান্তর অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের প্রথম দিনের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন মোট ১৩ জন ক্রিকেটার।

দলের ব্যাটিং বিভাগে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন। উইকেটকিপার-ব্যাটার হিসেবেও থাকছেন মুশফিকুর রহিম ও জাকের আলী। বোলিং বিভাগে রয়েছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। আর দলের অধিনায়ক মিরাজ নিজেও ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

১

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

২

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৩

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৪

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

৫

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

৬

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

৮

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

৯

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১০

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১১

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১২

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৩

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৪

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

১৫

তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

১৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

১৭

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

১৮

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

১৯

হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুটি কার্গো জাহাজ

২০