রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন
দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান
৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
আবু ধাবিতে গরম ও আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে অভিনব পন্থার আশ্রয় নিচ্ছেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামার আগে মাঠের ঘাসে খালি পায়ে হেঁটে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের কড়া রোদের মধ্যে মানিয়ে নেওয়াটা বাংলাদেশ দলের জন্য বড় এক চ্যালেঞ্জ। এর আগে সেখানে কেবল সীমিত ওভারের ক্রিকেটেই (দিবা-রাত্রির ম্যাচ) খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। লাল বলের ক্রিকেটে এই অঞ্চলের কন্ডিশন সম্পূর্ণ অচেনা।
গত ১ অক্টোবর দুবাই পৌঁছায় বাংলাদেশ দল। আইসিসি একাডেমিতে কয়েক দিন অনুশীলনের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা, যা অমীমাংসিতভাবে শেষ হয়।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হয়, যেখানে সর্বোচ্চ ৫৭ রান করেন সৌম্য সরকার। এছাড়া সাদমান ইসলাম ৪৬, নাঈম হাসান ৩৬ ও মোমিনুল হক ৩৩ রান করেন।
প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় শরীরকে মানিয়ে নেওয়ার গুরুত্ব দিয়ে নিজের প্রস্তুতির প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবাদত।
খালি পায়ে হাঁটার উপকারিতা নিয়ে এই পেসার আরও যোগ করেন, এতে মাঠের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়। মাটির সঙ্গে মানবদেহের সংযোগটা চমৎকার। শরীর দ্রুত এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়। জুতো ছাড়া এভাবে হাঁটলে শরীর দ্রুত সেখানকার তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে। প্রস্তুতি ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই তিনি এমন প্রস্তুতি শুরু করেছিলেন বলে জানান।
এবাদত বলেন, ম্যাচের দুদিন আগে থেকেই আমি প্রস্তুতি শুরু করি। শরীরে পানির ঘাটতি মেটাতে বেশি করে পানি, ডাবের পানি এবং রকমারি ফল খেয়েছি। রুমে থাকার সময়ও প্রচুর পরিমাণে তরল গ্রহণ করছি।
মন্তব্য করুন