মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনেজাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীনবাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণাসাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিতঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভরূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা
মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটসের ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের অংশ হিসেবে আনন্দঘন পরিবেশে তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তাবু জলসায় স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা,এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ও জাতীয় সদর দপ্তরের পরিচালনায় আয়োজিত এ চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউট ইউনিট পরিচালনায় দক্ষ নেতৃত্ব তৈরি এবং শিশুদের উপযোগী স্কাউটিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাবু জলসায় অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় কাটানোর পাশাপাশি স্কাউটিংয়ের মূলমন্ত্র—সেবা, শৃঙ্খলা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের প্রশিক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রম শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

১

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন

২

বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

৩

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৪

ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৫

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

৬

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

১০

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

১১

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

১৩

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

১৪

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১৫

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১৬

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১৭

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৮

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৯

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

২০