নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন
বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা
সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
খাগড়াছড়ির মহালছড়িতে ১০ অক্টোবর ২০২৬, শনিবার ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় মহালছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মহালছড়ি শাখার সভাপতি মুহাম্মদ আলী, মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এবং মহালছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও জ্ঞান বিকাশে এ ধরনের কুইজ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অর্জনে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং ভবিষ্যতে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটি, মহালছড়ি উপজেলার উদ্যোগে আয়োজন করা হয়।
মন্তব্য করুন