নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন
বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা
সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ কীভাবে কাপড় ব্যবসায়ীর দোকানে গেল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
কাপড়িয়াপট্টি এলাকার ব্যবসায়ী অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় আসনের নিচে ল্যাপটপটি পান বলে দাবি করেছেন। পরে ছেলে অন্তর কুমার সাহার সঙ্গে আলোচনা করে পুলিশকে বিষয়টি জানান বলেও দাবি তার।তবে পুলিশ এবং ক্রিল জানিয়েছেন, তারা লোকেশন ট্র্যাক করে ওই দোকানে পৌঁছান।
সোমবার (১২ অক্টোবর) সকালে ক্রিল কালবেলা অনলাইনকে বলেন, ‘অন্য ডিভাইসের মাধ্যমে আমি সারাক্ষণ ম্যাকবুকের লোকেশন দেখছিলাম এবং সেটি পুলিশ ও এসআরবিকে পাঠাতে থাকি। মাঝে কয়েক দিন লোকেশন পাওয়া যায়নি। রোববার রাতে লোকেশন পাঠানোর পর পুলিশ ওই দোকানের ভেতর থেকে ল্যাপটপ উদ্ধার করে।’পুলিশ বলছে, ব্যবসায়ী অমল বা তার ছেলে অন্তর এ ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।ক্রিলও বলছেন, ‘আমি ঠিক নিশ্চিত নই, কীভাবে ওই দোকানে ল্যাপটপ গেল। মাঝে কয়েক দিন লোকেশন পাইনি। পুলিশ ল্যাপটপ নিয়ে ঢাকায় আসবে। সংবাদ সম্মেলন করবে, সেখানে বিস্তারিত জানা যাবে।’
নাটোর পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে জানান, ব্যবসায়ীর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।তিনি বলেন, ‘আমরা এখনও তাকে গ্রেপ্তার বা আটক দেখাচ্ছি না। অধিকতর তদন্তের জন্য নিয়ে এসেছি।’
উদ্ধার অভিযানের সময় উপস্থিত থাকা একাধিক ব্যক্তি কালবেলা অনলাইনকে জানিয়েছেন, ক্রিলের দেওয়া লোকেশন অনুযায়ী ওই দোকানে প্রথমে পৌঁছায় এসআরবি। সে সময় ব্যবসায়ী অমল বা তার ছেলে দোকানটিতে ছিলেন না। তল্লাশি করে তখন ল্যাপটপ পাওয়া যায়নি।পরে পুলিশও পৌঁছায়। ততক্ষণে ব্যবসায়ী ও তার ছেলে দোকানে আসেন। এরপর ল্যাপটপ উদ্ধার করা হয়।অমলের দাবি, তিনি ৮ অক্টোবর ল্যাপটপটি কুড়িয়ে পান। ক্রিলের দেওয়া তথ্য অনুযায়ী, ল্যাপটপটি চুরি হয় ৭ অক্টোবর বিকেলে।
মন্তব্য করুন