রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনেজাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীনবাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণাসাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিতঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভরূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
রূপগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারের পায়রা টাওয়ারের চতুর্থ তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে কামাল দেওয়ানকে সভাপতি, মোহাম্মদ মামুন মিয়াকে সাধারণ সম্পাদক ও সোহেল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট রূপগঞ্জ থানার পল্লী চিকিৎসক কমিটি ঘোষণা করা হয়।

সমিতির রূপগঞ্জ থানা কমিটির সভাপতি পল্লী চিকিৎসক কামাল দেওয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মো: সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলভিটা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জেল হোসেন স্বপন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের সভাপতি এম সাইজ উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মো. আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম চিশতি, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, ঢাকা বিভাগের সহসাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহাবুবুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির রূপগঞ্জ থানা শাখার উপদেষ্টা আব্দুল মতিন, ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান,সোনারগাঁও থানা কমিটির সভাপতি শচীন বিশ্বাস, ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. কাজল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম দুলাল, আড়াইহাজার থানা কমিটির সভাপতি কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পল্লী চিকিৎসক এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় পেশাগত দায়িত্বশীলতা, রোগীদের প্রতি যথাযথ আচরণ এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

১

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন

২

বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

৩

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৪

ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৫

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

৬

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

১০

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

১১

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

১৩

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

১৪

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১৫

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১৬

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১৭

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৮

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৯

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

২০