চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটকবিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমিরকিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশযুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেনদেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প

চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প

ইরানকে চীন ও রাশিয়া সহায়তা করছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানকে সহায়তা করলে দেশ দুটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করলেও তা খুব সীমিত পর্যায়ে হতে পারে। তবে তারা আদৌ সহায়তা করছে, এটা আমি বিশ্বাস করি না।

ট্রাম্প আরও বলেন, ‘তাদের হারানোর অনেক কিছু আছে। আর তারা এমন কিছু করলে আমরা তা জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব।’

এর আগে গত জুলাইয়েও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মে মাসে চীনে বৈঠকের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছিলেন, চীন কোনো অবস্থাতেই ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। চীনা কোম্পানির মাধ্যমেও এমন বিক্রি হবে না বলে জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার কথা বলেছেন।তখন ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, চীন বা রাশিয়া ইরানের পক্ষে যুদ্ধে জড়ালে তাদের জন্য তা ‘খুব খারাপ’ হবে

গত মে মাসে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের নেটওয়ার্ককে সহায়তা এবং মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করতে কাজে লাগতে পারে—এমন স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে চীনের দাবি, দেশটির কোনো প্রতিষ্ঠান ইরানের সামরিক বাহিনীকে সহায়তা করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সেই সমঝোতা বাস্তবায়নের উদ্যোগ থমকে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

১

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

২

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৩

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৪

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

৫

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

৬

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

৮

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

৯

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১০

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১১

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১২

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৩

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৪

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

১৫

তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

১৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

১৭

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

১৮

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

১৯

হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুটি কার্গো জাহাজ

২০