সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোয় পাল্টা আঘাত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটকবিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমিরকিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশযুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেনদেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোয় পাল্টা আঘাত

সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোয় পাল্টা আঘাত
সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোয় পাল্টা আঘাত

ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব।

বুধবার (১৪ অক্টোবর) সকালে আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হামলার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয় হুতিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির ওই সতর্কবার্তার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

জোটের নির্দেশের জবাবে সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় যেকোনো হামলার প্রতিক্রিয়ায় সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ প্রতিশোধ নেওয়া হবে। এর পরপরই সৌদি আরামকোর প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটে।

এদিকে, রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। এ ছাড়া ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে হামলা, ইয়েমেনে তেল স্থাপনা ঘিরে পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক তেল সরবরাহ এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

১

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

২

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৩

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৪

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

৫

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

৬

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

৮

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

৯

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১০

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১১

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১২

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৩

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৪

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

১৫

তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

১৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

১৭

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

১৮

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

১৯

হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুটি কার্গো জাহাজ

২০