রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন
দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান
৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
রংপুর জেলার পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক ইসরাত জাহান অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট রেহেনুমা তারান্নুমকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
এ ঘটনায় নিহত আসাদুলের বাবা ঠান্ডা আকন্দ বাদী হয়ে বুধবার ৯ জনের নামে থানায় মামলা করেন। পরে পৌর নির্বাহী কর্মকর্তা, আব্দুর রহিম প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় সরকারের আওতায় পীরগঞ্জ পৌরসভায় প্রায় চার কোটি,৬৯ লাখ টাকা ব্যয়ে পৌর ভবন নির্মাণ কাজ করেছে ভিশন ২০২০ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে ভবনটির ফটকের ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে ছাদ ধসে ঘটনাস্থলেই শ্রমিক আসাদুল আনন্দ (২৬) ও সিহাব মিয়া (২২) কংক্রিটের নিচে চাপা পড়ে নিহত হন। এ সময় শ্রমিক বাবলা মিয়া (৩০), সেলিম মিয়া (৩০), নয়ন মিয়া (২৪) ও লিটন মিয়া (২৮) আহত হন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ,পচা এবং দুর্বল,বাঁশ -কাঠ জোড়া-তালি দিয়ে ব্যবহার করে ছাদ ঢালাইয়ের কাজ করায় ছাদ ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন,- পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) নজমুল হক বলেন, নিহত শ্রমিক আসাদুলের বাবা ঠান্ডা আকন্দ মামলা করেছেন। এজাহার নামীয় আসামি পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহীম প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ছবিঃ ধসে যাওয়া পৌর ভবন এবং গ্রেপ্তারকৃত পৌর নির্বাহী কর্মকর্তা, আব্দুর রহিম প্রামানিক।
মন্তব্য করুন