হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জি এম রাশেদ কচুয়া উপজেলা প্রতিনিধি।
চলতি সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা এবার ধরা দিচ্ছেন এক ভিন্নধর্মী গল্পে। গল্পটি নিয়ে তিনি দারুণ আশাবাদী। সম্প্রতি মুন্সিগঞ্জ ও শ্রীনগরের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটি পরিচালনা করছেন তরুণ প্রতিভাবান নির্মাতা জিয়ারিন আবির। তার কথায়, “এ ধরনের কাজ সচরাচর হয় না। সমাজের একটি অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছি। একই সঙ্গে গল্পের মধ্যে রয়েছে একটি শক্তিশালী সামাজিক বার্তা।” এর আগে তিনি একটি সামাজিক বিষয়ভিত্তিক কাজ করলেও সেটি ছিল সম্পূর্ণ অবাণিজ্যিক। এবারের কাজটি বানানো হয়েছে বাণিজ্যিক উপায়ে, তবে গল্পের গভীরতা এবং বার্তাটি যথাযথভাবে উপস্থাপন করাই ছিল প্রধান লক্ষ্য।
নাটকটিতে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সাগর রেইনকে। তিনি বলেন, “প্রতিদিনই নতুন কাজ করছি, নতুন গল্পে শুটিং করছি। তবে এ কাজটি একদমই আলাদা। গ্রামের পটভূমিতে নির্মিত এ নাটকটি একটি বাস্তবধর্মী পারিবারিক ও সামাজিক গল্প। এতে কাজ করে সত্যিই ভাল লেগেছে।”
অন্যদিকে, অপ্সরা বলেন, “এ ধরনের চরিত্রে কাজ করতে সবসময়ই ভালো লাগে। গল্পটি খুবই পরিণত এবং গভীর। প্রত্যেকে দারুণ কাজ করেছে। আশা করি দর্শকদের মনে এটি দাগ কাটবে।”
নাটকটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন তাসরিন নিশি। এতে আরও অভিনয় করেছেন পিন্টু আকোনজি, সুমি, শাওন, রকিব, মাশরাফিসহ আরও অনেকে।
বর্তমানে চলছে নাটকটির পোস্ট-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এটি ফিকশন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
একটি ব্যতিক্রমধর্মী গল্প, প্রতিশ্রুতিশীল নির্মাণ ও শক্তিশালী অভিনয় – সব মিলিয়ে দর্শকদের জন্য এটি হতে চলেছে একটি বিশেষ উপহার।
মন্তব্য করুন