শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মো:রেজাউল মোস্তফা (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
৩০ মে ২০২৫ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন্স বিভাগের সহযোগিতায় ০৪ দিন ব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) প্রশিক্ষণ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২৭-৩০ মে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি ইউনিটের ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। গতকাল প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন । এসময় তিনি বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিটের দুর্যোগ মোকাবেলা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং যেকোন দূর্যোগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সম্মুখসারিতে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সবসময় সিটি রেড ক্রিসেন্ট।
চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আ. ন. ম তামজীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষক মো. ফরিদুল ইসলাম, সপু শীল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সংগঠন,প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন, প্রশাসন ও নিয়োগ বিভাগীয় উপ-প্রধান সানাউল্লাহ ভুবন।
মন্তব্য করুন