এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
দেশের মুখ ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি। এতে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী প্রথা কমতে পারে। তাছাড়া, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ম চালু থাকা উচিত। সংবিধানের মূলনীতিতে কমিশনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত। তবে পঞ্চম সংশোধনীতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা রাখার পক্ষে বিএনপি। পুলিশ সংস্কার কমিশন গঠন নিয়েও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি একমত।রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মূলত কোনও শাসক যেন স্বৈরাচারী ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ না পান, সে জন্য আমরা এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকার বিপক্ষে। টানা বা বিরতি দিয়ে যেভাবে হোক প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না। অধিকাংশ রাজনৈতিক দলই এ বিষয়ে একমত।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের বিষয়ে সবাই একমত। মূলত শৃঙ্খলা রক্ষার জন্যই এ কমিশনের প্রস্তাব উঠেছে। কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করা হবে। কমিশনের মৌলিক দায়িত্ব কী হবে তাও আইনের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে একমত হয়েছে দলগুলো। আমরা বলেছি, পুলিশ বিভাগের কর্মকাণ্ড জবাবদিহির আওতায় আনতে হবে। তারা যেন মানবিক হয়।

তিনি আরও বলেন, নারী আসনে বিদ্যমান ১০০ জনের আনুপাতিক করার পক্ষে আমরা মত দিয়েছি। তবে কিছু আসনে সরাসরি নির্বাচন করে আসা দরকার। তাই এবারের নির্বাচনে যে দল ৩০০ আসনে মনোনয়ন দেবে তারা যেন ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেন। পরবর্তী সময়ে ১০ শতাংশ এবং পর্যায়ক্রমে পরবর্তী পার্লামেন্টে আরও বাড়ানো যেতে পারে।নির্বাচনের সময়সীমা নিয়ে এই বিএনপি নেতা বলেন, এ বিষয়ে নিশ্চয়ই সরকার বলবে। সরকারের উচিত এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০