শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন
পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ডের যুবক শরীফ আহমেদ সৌরভের(২১) মরদেহ এক বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ২৮জুলাই সোমবার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সামাজিক কবরস্থান থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদের উপস্থিতিতে তার মরদেহ উঠানো করা হয়।
জানা গেছে, ২০২৪সালের ৭আগষ্ট ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন বাড়ি থেকে ডেকে এনে শরীফ আহমেদ সৌরভকে পিটিয়ে হত্যা করে। গত ৫আগষ্ট দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল পরিবেশ না থাকায় ও উত্তেজনাপূর্ণ থাকায় শরীফ আহমেদ সৌরভের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে গত ২৫ফেব্রুয়ারি শরীফ আহমেদ সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার বাদী হয়ে স্থানীয় ১৭জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানায় মামলা নং ২৬(২)২০২৫।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম নিহত শরীফ আহমেদ সৌরভের মরদেহ ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশ দেন। পরে শরীফ আহমেদ সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
মামলার বাদী ও শরীফ আহমেদ সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, আমরা গরিব ও অসহায় বলে শরীফ আহমেদ সৌরভের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে পারবো না তা হয় না। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শরীফ আহমেদ সৌরভকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বলেন, আদালতের নির্দেশে শরীফ আহমেদ সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ময়না তদন্তের পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন