শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
ধামরাই (ঢাকা)ঢাকার ধামরাইয়ে দেশিয় অস্ত্রসহ সেলিম (৪৩) নামে এক ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
গতকাল রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার বাসিন্দা। র্যাব জানায়, গত ২১ জুলাই রাতে ধামরাইয়ের পাকিস্তান বাজারে ডাকাতির সময় ৮ ডাকাত গ্রেপ্তার হয়। এরমধ্যে কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তার ডাকাতরা তাদের কয়েকজনের নাম জানায়। এরইমধ্যে তাদের নেতা সেলিমের নামও প্রকাশ করে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়। সে অনুযায়ী অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি রামদা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি দা, একটি খুর ও ডাকাতিতে ব্যবহারের এক সেট পোশাক উদ্ধার করা হয়।র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাতি প্রতিরোধে র্যাবের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন