শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আফজাল শেখ (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আফজাল শেখ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা আমিন বিশ্বাসের পাঁচ বছর বয়সী কন্যা একই গ্রামের মৃত শাকায়েত শেখের ছেলে আফজাল শেখ তার দোকানে চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশু এ ঘটনা পরিবারকে জানালে তাৎক্ষণিকভাবে ফকিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আফজাল শেখকে আটক করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আফজাল শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশু টিকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় পাইকপাড়া গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন