রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
রাজশাহী প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটা পাড়া (ফাটা স্কুল সংলগ্ন এলাকায়) অনুমোদন ও প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মেসবাউল হক মেসবা ও তার বোনজামাই মিরাজ খানের বিরুদ্ধে। আরডিএর নির্দেশ ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালানোর পাশাপাশি প্রতিবাদকারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রতিবেশী ইমাম হোসেন, রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম, সারমাদ হোসেন এবং আজিজুল ইসলাম জানান, মেসবাউল হক মেসবা জমির পাশের রাস্তা ও প্রতিবেশীর জন্য নির্ধারিত ফাঁকা জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এ নিয়ে প্রতিবেশীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শালিসি বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবন সম্পূর্ণ হলে সীমানার দেওয়াল ভেঙে দেওয়া হবে। তবে মেসবাউল হক মেসবা পরে সেই প্রতিশ্রুতি মানেননি, বরং দ্বিতীয় তলা থেকে আরও সম্প্রসারণ করেন।

২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিবেশী তিন পরিবার মিলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে লিখিত অভিযোগ করেন যে অনুমোদন ও প্ল্যান পাস ছাড়াই বহুতল ভবন নির্মাণ হচ্ছে। আরডিএ ও এলাকাবাসীর হস্তক্ষেপে কাজ বন্ধ হয়।

কিন্তু মেসবাউল হক মেসবা পুনরায় আরডিএ ম্যানেজ করে জোরপূর্বক কাজ শুরু করলে প্রতিবেশীরা আবারও বাধা দেন। এর জেরে তিনি ২০২৫ সালের ৬ জুলাই প্রতিবেশীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় চাঁদাবাজি, মারপিট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন।

ভুক্তভোগীরা জানান, ২০২৫ সালের ২৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মেসবাউল হক মেসবার নির্দেশে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে প্রতিবেশীদের বাসায় হামলা চালায়। হামলাকারীরা প্রথমে রাস্তার লাইট ভেঙে ফেলে যাতে কেউ ছবি বা ভিডিও ধারণ করতে না পারে। এরপর বাসার গেট, জানালা, বৈদ্যুতিক মিটার ও সুইচ বোর্ড ভাঙচুর করে।

বাসার ভেতরে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে আগেও তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছিল যার অগ্রগতি নেই বলে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা আরও জানান, মেসবাউল হক মেসবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তারা অভিযোগ করেন, চাকরিকালে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল অর্থের মালিক হন এবং সেই অর্থ ও রাজনৈতিক প্রভাবের জোরে প্রশাসন ও আরডিএকে তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।

একজন ভুক্তভোগী বলেন, “আমরা অভিযোগ দিলেও আমাদের অভিযোগ শুধু থানায় নথিভুক্ত থাকে, আর তার অভিযোগ মামলায় রূপ নেয় তার পক্ষেই।”

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সূত্রে জানা গেছে, মেসবাউল হক মেসবা শ্রমিক লীগের সভাপতি থাকাকালে পছন্দের ঠিকাদারদের জোরপূর্বক কাজ পাইয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। প্রকল্পে ১৫% কমিশন নিয়ে ঠিকাদারদের কাজ ধরিয়ে দিতেন এবং অন্য ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন। ৫ আগস্টের পর মামলা ও হামলার ভয়ে তিনি বদলি হয়ে পঞ্চগড়ে যোগদান করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মেসবাউল হক মেসবা বলেন, “আমি তো পঞ্চগড়ে আছি, এ বিষয়টি আমার জানা নাই। তবে ৬ তারিখে আমার বাসার উপরেই হামলা হয়েছিল, এই বিষয়ে রাজপাড়া থানায় মামলা দেওয়া আছে।”
বাসার অনুমোদন ও আরডিএর প্ল্যান পাস আছে কিনা জানতে চাইলে তিনি দাবি করেন যে অনুমোদন আছে, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি মিটিংয়ে আছি” বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেসবাউল হক মেসবার ভবনের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিষয়টি তদন্তাধীন আছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০