নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা: বিচারের দাবি পরিবারের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
শেরপুর প্রতিনিধি
১ অগাস্ট ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা: বিচারের দাবি পরিবারের

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক সন্তানের জননী অন্তরা আক্তার সাথী (২৪) বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ফুলপুর গ্রামে।এ ঘটনায় নিহত অন্তরার বাবা আব্দুল হাই বাদী হয়ে থানায় মামলা করলে শুক্রবার (১ আগস্ট) পুলিশ অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।পারিবারিক সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হাইয়ের মেয়ে অন্তরার সঙ্গে প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেনের। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই অন্তরা নিরবচ্ছিন্ন দাম্পত্য কলহ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। মেয়ের সুখের জন্য শ্বশুরবাড়িতে একটি সিএনজি কিনে দেওয়া হলেও আলমগীর তা চালানো বন্ধ করে দিয়ে হেলপার হিসেবে কাজ শুরু করেন এবং নিয়মিত গাঁজা সেবন করতেন।বুধবার রাতে আলমগীর স্ত্রী অন্তরার কাছে ২০ হাজার টাকা দাবী করেন এবং তা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করেন। পরদিন বৃহস্পতিবার সকালে আবারও ঝগড়া শুরু হলে বেলা ১১টার দিকে অন্তরা বিষপান করেন।ঘটনার পর আলমগীর নিজেই শ্বাশুড়িকে ফোন করে বিষপানের কথা জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বিকেলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তরার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আলমগীরসহ ৩ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩/৩১-০৭-২৫।নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, প্রধান আসামি আলমগীরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।এ ঘটনা আবারও মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এক নারী তাঁর স্বপ্ন, সন্তান ও জীবন সবকিছু হারিয়েছেন সহিংসতার শিকার হয়ে। এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০