শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
গাজীপুরে একজন সংবাদকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দৈনিক দেশের মুখ’ পরিবার।এক বিবৃতিতে ‘দৈনিক দেশের মুখ’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়,
“একজন সাহসী সাংবাদিককে যেভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার প্রতি চরম আঘাত। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে তা গোটা সমাজ ব্যবস্থার জন্য ভয়ানক হুমকি।”
বিবৃতিতে আরও বলা হয়,
“আমরা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে যারা এই ঘটনার পেছনে মদদদাতা, পরিকল্পনাকারী বা ইন্ধনদাতা হিসেবে জড়িত, তাদেরকেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।”
‘দৈনিক দেশের মুখ’ পরিবার নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
এমন মর্মান্তিক ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, রিপোর্টার এবং মিডিয়া সংশ্লিষ্ট সংগঠনগুলো।
মন্তব্য করুন