মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আঃআজিজ চৌধুরী,মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আঃআজিজ চৌধুরী,মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ।
উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তানভীর তছিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, সহসভাপতি আমিনুল ইসলাম মারুফী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আঃ আজিজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ, আফাজ উদ্দিন সুমন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী, সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলেও উল্লেখ করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০