শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
নিজস্ব প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একাত্তর টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক-কে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ‘দৈনিক দেশের মুখ’ পরিবার।
ঘটনার বিবরণে জানা যায়, একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে অনিককে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।‘দৈনিক দেশের মুখ’ পরিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে—
“এই হামলা কেবল একজন সাংবাদিকের উপরই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মতপ্রকাশের উপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়—
“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
”দৈনিক দেশের মুখ পরিবার আহত সাংবাদিক অনিকের সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছে।
মন্তব্য করুন