রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফাই সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল এবং বর্তমান এডহক কমিটির সভাপতি রনি ভুঁইয়ার চাচা আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল ভুঁইয়াসহ কয়েকজন দুর্নীতিবাজ কমিটির সদস্যের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ তুলেছেন মাদরাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, অভিভাবক ও এলাকাবাসী।বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টর এলাকায় এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন এবং মাদরাসার টাকা ফেরত ও সুষ্ঠু পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—মাদরাসার প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফার ছেলে ফারুক মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জব্বারের ছেলে বাবুল মিয়া, রেহান উদ্দিন, হাসনেয়ারা বেগম, স্থানীয় বাসিন্দা আমির হোসেন ও অভিভাবক জড়িনা বেগমসহ এলাকার প্রতিনিধিরা।অভিযোগকারীরা জানান, মেট্রোরেল এমআরটি লাইন-১ এর পিতলগঞ্জ প্রকল্পের কারণে মাদরাসার পুরনো ভবন ও জমির বিপরীতে উত্তোলিত বিল এবং জমির প্রায় ২ কোটি টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেন সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, বর্তমান সভাপতির চাচা আব্দুল আওয়াল, সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোকসেদুর রহমানসহ আরও অনেকে।
তাদের দাবি, সরকার কর্তৃক প্রদত্ত বিলের অর্থ দিয়ে নতুন জমি কেনার সময় মালিকানা জটিলতা রয়েছে এমন জমি ক্রয় করা হয়। এছাড়া শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা আদায়, মাদরাসায় দানকৃত জমির বিল আত্মসাৎ, শিক্ষার পরিবেশ নষ্ট, কিশোরগ্যাং সৃষ্টি ও স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে বর্তমান এডহক কমিটির বিরুদ্ধে।বক্তারা বলেন, রনি ভুঁইয়া মেয়াদোত্তীর্ণ হয়েও নিজেকে সভাপতি দাবি করে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এসব অপকর্ম বন্ধ না হলে মাদরাসার অতীতের সুনাম নষ্ট হবে। তাই অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান তারা।
মন্তব্য করুন