রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে হাসপাতালে দেখতে গেলেন গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।বুধবার (১৩ আগষ্ট) বিকেলে রাজশাহী জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাকির হোসেন তাঁকে দেখতে যান।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে দেখে বেরিয়ে আসার সময় গণমাধ্যমকে তরিকুল ইসলাম জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর ভায়ের নির্দেশে বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে দেখতে এসেছেন তিনি।
তিনি বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব। রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি। সে হিসেবে আমরা কয়েকজন তার সাথে দেখা করতে এসেছি । আগের চেয়ে উনি অনেক ভালো আছেন। আশ্বস্ত হয়েছি।
এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী জেলা গণধিকার পরিষদের নেতৃবৃন্দকে
ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অশিম আলী , দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ শাওন, আব্দুস সালাম প্রমূখ।
উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে । রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের সময় তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়।
মন্তব্য করুন