রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ জুনাইদ।
গতকাল বুধবার (১৩ আগস্ট) সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে জনমত গঠনের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মামুন হোসেন।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔸হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়)
🔸মুফতি শহীদুল ইসলাম পলাশী, কেন্দ্রীয় শূরা সদস্য ও সভাপতি, সুনামগঞ্জ জেলা শাখা।
🔸হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন, পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি প্রার্থী, সুনামগঞ্জ-১।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে স্লোগান দিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মধ্যনগরবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসমাবেশের কার্যক্রম শেষ হয়।
সমাবেশে বক্তারা দেশ ও ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।
মন্তব্য করুন