রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করেন।
হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাজু আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জনউদ্যোগের আহবায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু,সুনামগঞ্জ জেলা সিপিবি”র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার,জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক এড. খলিল রহমান,জেলা উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এড.দিপংঙ্কর বণিক প্রমুখ।
বক্তারা বলেন,প্রাকৃতিক সুন্দর্য্যে ও জীববৈচিত্রের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এইসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভান্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্যনীয় স্থান। কিন্তু পটপরিবর্তেনর ফলে একশ্রেণীর দূর্নীতিবাজরা রয়েছেন যারা স্থানীয় প্রশাসনের কিছু দূর্নীতিবাজদের সহায়তায় গত দুই তিনমাসে এসব প্রাকৃতিক সম্পদ সাদাপাথর লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন। এইসব দূর্নীতিবাজদের দ্রæত সময়ের মধ্য গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরিকল্পিত হাউসবোর্ডগুলোতে পর্যটকদের আনাগোনা বেশী থাকলে ও অধিকমাত্রায় গানবাজনা ও বজ্র ফেলে দেয়ার কারণে জীববৈচিত্র,বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ,গাছপালা ও পশুপাখির নিরাপদ আভাসস্থল এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিনষ্ট করার কারণে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবি জানান ।
মন্তব্য করুন