ডজনে ডিমের দাম বাড়লো ১০ থেকে ২০ টাকা, কারণ কী? - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
admin
৫ অক্টোবর ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডজনে ডিমের দাম বাড়লো ১০ থেকে ২০ টাকা, কারণ কী?

এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১০ টাকা করে। গত সপ্তাহে যেখানে এক ডজন ডিম বিক্রি হচ্ছিলো ১৬০ টাকা করে, সেখানে এই সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গত তিন সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মে ডজন প্রতি ডিম ১৮০ টাকাতেও বিক্রি করতে দেখা গেছে।
অথচ তিন বা চার সপ্তাহ আগেও ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে।
কিন্তু হঠাৎ করেই এভাবে ডিমের দাম বাড়ার কারণ কী?

সংশ্লিষ্টদের দাবি, ‘কর্পোরেট ব্যসায়ীদের সিন্ডিকেটের কারণেই’ বেড়েছে ডিমের দাম। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকার কারণেই ডিমের দাম বেড়েছে।
বাজারে গিয়ে যা দেখা গেলো
শুক্রবার রাজধানীর মহাখালী বাজারে গিয়ে দেখা যায়, প্রতি ডজন ডিম বিক্রি করা হচ্ছে ১৭০ টাকায়। অর্থাৎ, একটি ডিমের দাম পড়ছে ১৪ টাকা ১৬ পয়সা।
আর এক হালি ডিমের দাম নেয়া হচ্ছে ৬০ টাকা। মানে, প্রতি পিস ডিমের দাম রাখা হচ্ছে ১৫ টাকা করে।
সাত দিনের তফাতে ডিমের দাম বাড়ার কারণ জিজ্ঞেস করলে খুচরা বিক্রেতা রাজু আহমেদ বলেন, “আমরা যেমন পাই, তেমনই বেঁচি। গত সপ্তাহে কিনছি ১৫২ টাকায়, বেঁচছি ১৬০। এখন কিনছি ১৬২ টাকায়, বেঁচতিছি ১৭০ করে”।
ডিম কিনতে আসা বয়স্ক এক ক্রেতার সঙ্গে কথা বললে তিনি জানান, “দামতো বাড়ছেই। বাড়লে আর কী করার, খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হয়”।
তবে এই ক্রেতা তার নাম প্রকাশ করতে চাননি।
কাছাকাছি বনানী কাঁচা বাজারেও ডিমের ডজন ১৭০ টাকা করে বিক্রি করতে দেখা যায়।
বাজারটিতে থাকা পাইকারি বিক্রেতা মোস্তফা জানান, ১ হাজার ৩০০ টাকা দিয়ে ১০০ পিস ডিম কিনেছেন তিনি। আর ১০০ ডিম বাজারে আনতে খরচ হয় ১০ টাকা। এরমধ্যে কিছু ডিম ভেঙেও যায়।
তেজগাঁও আড়ত থেকে এনে সব খরচ মিলিয়ে ‘১৭০ টাকা ডজনে ডিম বিক্রি করে ব্যবসা টিকে না’ বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী।
‘দুই সপ্তাহ ধরে ১৭০ টাকা করে, পাইকারি বেচি একশ ডিম ১৩৫০ টাকা’।
রাজধানীর আদাবরের ব্যবসায়ী এমডি ইউসূফের সঙ্গে আলাপ করে জানা যায়, গতকাল পর্যন্ত ১৭০ টাকা ডজনে ডিম বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহে বিক্রি করেছেন ১৬৫ টাকা ডজন দরে।
গতমাসের বন্যার পর গত মাসের মাঝামাঝি থেকেই ডিমের দাম বাড়তে থাকে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০