রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
বাগেরহাট, ১৪ আগস্ট ২০২৫: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতিত্ব অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পরিবার, সমাজ ও দেশের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, প্রতিকূলতার মধ্যেও যারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেছে, তারাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে।সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদেরকে ভবিষ্যতে আরও মনোযোগী ও নিষ্ঠাবান হয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন